Skip to main content

আইপিএল নিলাম ২০১৯-এ বড় চমক,

আইপিএল নিলাম ২০১৯-এ বড় চমক, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, জয়দেব উনাদকাটের দর উঠল ৮.৪ কোটি টাকা, ব্রেথওয়েটকে ৫ কোটি টাকায় নিল কেকেআর, হেটমায়ারকে ৪.২ কোটি টাকায় আরসিবি, ক্রেতা নেই যুবরাজের


আইপিএল নিলাম ২০১৯-এ বড় চমক, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, জয়দেব উনাদকাটের দর উঠল ৮.৪ কোটি টাকা, ব্রেথওয়েটকে ৫ কোটি টাকায় নিল কেকেআর, হেটমায়ারকে ৪.২ কোটি টাকায় আরসিবি, ক্রেতা নেই যুবরাজের

জয়পুর: এবারের আইপিএল নিলামের এযাবত সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে এটি। বেস প্রাইসের ৪০ গুণেরও বেশি দামে এমন একজন ক্রিকেটারকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব যাঁর নাম বলতে গেলে শোনাই যায়নি আগে। ২০ লক্ষ টাকা বেস প্রাইসের সেই ক্রিকেটারের নাম বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তাঁকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব। তারা ইংল্যান্ডের অল রাউন্ডার স্যাম কুরানকে কিনল ৭.২ কোটি টাকায়।
বলা হচ্ছে, তামিলনাড়ুর ২৭ বছর বয়সি বরুণ চক্রবর্তী নাকি মিস্ট্রি স্পিনার। ফ্রিল্যান্স আর্কিটেক্টের পেশাকে বিদায় জানিয়ে ক্রিকেটের মাঠে নেমে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাঁর স্পিনের জাদুর জোরেই এবার মাদুরাই প্যান্থার্স প্রথম তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেতাব জিতেছে। তাঁর সম্পর্কে কিংস ইলেভেন পঞ্জাবের সিইও সতীশ মেনন বলেছেন, বরাবর জানতাম ওর জন্য যাবতীয় সীমারেখা ছাড়াব আমরা। 

এদিকে ২০১৯ এর আইপিএল ক্রিকেটারদের নিলামে এখনও পর্যন্ত ক্রেতা পেলেন না যুবরাজ সিংহ। দীর্ঘদিন জাতীয়, আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় নেই তিনি। এবারের নিলামে একসময়ের ২২ গজ দাপিয়ে বেড়ানো অলরাউন্ডারকে কেউই কিনতে চাইছে না। একদিনের ক্রিকেট, টি ২০, আইপিএলে বেশ কয়েক বছর আগে চড়া দর পেতেন তিনি। কেরিয়ারের সেরা সময়ে আইপিএল নিলামে ১৬ কোটি টাকা পর্যন্ত দাম পেয়েছেন তিনি। কিন্তু মঙ্গলবার এখানে প্রথম রাউন্ডের নিলামে ৩৭ বছরের যুবরাজকে চাইছে না কোনও দল। ১ কোটি টাকা বেস প্রাইজ ধরে নিলামে এসেছেন তিনি। যদিও ফ্র্যাঞ্চাইসিরা বিক্রি না হওয়া যে ক্রিকেটারদের ফের হাজির করে, সেই তালিকায় থাকলে পরে নিলামে ক্রেতা পেলেও পেতে পারেন তিনি। 
যদিও যুবরাজের এখনও খদ্দের না পাওয়ার মধ্যে অবাক হওয়ার কিছু নেই বলে মত কোনও কোনও মহলের। তাদের যুক্তি, ২ কোটি টাকা বেস দামে তাঁকে কিংস ইলেভেন পঞ্জাব কিনলেও ২০১৮-র আইপিএলে কোনও দাগ কাটতে পারেননি তিনি। শেষে নভেম্বরে তাঁকে ছেড়ে দেয় কিংস ইলেভেন। 
বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট ফের বড় দাঁও মারলেন আইপিএল নিলামে। তাঁকে ৮.৪ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস। জয়দেবকে তারা আগে ছেড়ে দিয়েছিল। এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি দর পাওয়া ভারতীয় ক্রিকেটার। 
অন্যদিকে বিপুল দর পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল ওয়েস্ট ইন্ডিজের হেটমায়ারের। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস তাঁকে পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত হেটমায়ারকে ৪.২ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স। তাঁর সতীর্থ ব্রেথওয়েটকে ৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। ২০১৬-র টি ২০ বিশ্বকাপের তারকাকে নিয়ে জোর দরযুদ্ধ হয় দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কেকেআর ও কিংস ইলেভেন পঞ্জাবের। 
ভারতীয় টেস্ট ক্রিকেটার হনুমা বিহারীকে তাঁর বেস প্রাইসের চারগুণ ২ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। 
ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক নিকোলাস পূরণও চড়া দর পেয়েছেন। তিনি টি ২০-র আবিষ্কার, এখনও টেস্ট খেলেননি। তবে ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস দিয়ে শুরু করে তিনি দাম পেলেন ৪.২০ কোটি টাকা। তাঁকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব। 
এখনও পর্যন্ত ক্রেতা পাননি, এমন হাইপ্রোফাইল ক্রিকেটারদের দলে রয়েছেন চেতেশ্বর পূজারা, ব্রেনডন ম্যাকালাম ও ক্রিস ওকস।

Comments

Popular posts from this blog

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা On  April 25, 2018   আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা(ডিডি)। সোর্স মারফত খবর পেয়ে ডিডির টিম শহরের বিধান রোডের একটি দোকানে হানা দিয়ে সুবীর রায় নামে এক ব্যক্তি কে ধরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা পাওয়া যায়, ফোনের মাধ্যমে ওই ব্যক্তি বেটিং করছিল বলে ডিডির অফিসাররা জানিয়েছন।

হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা

হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা On  April 25, 2018     দক্ষিণ দিনাজপুর হরিরামপুর  : রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটকে নি চলছে শাসক বিরোধীদের ঠান্ডা লড়াই। এখন নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ নির্ধারণ করার পালা , এরই মাঝে পঞ্চায়েত ভোটের ভোট বাক্স পৌঁছেগেছে ব্লকে ব্লকে। হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা। ভোট কেন্দ্র ভোট বাক্স যাবার আগে শেষ বারের মতো ভোট বাক্স মেরামত করে নিচ্ছে কারিগরেরা। মূলত বাক্সের তালা ও সমস্ত বাক্স ঠিক করে খুলছে কিনা সেই বিষয় গুলো দেখে নিচ্ছেন। বাক্সের লকে দেওয়া হচ্ছে তেল মোবিল। ভোট জবেই হোক প্রস্তুতি সেরে ফেলছেন ব্লক প্রশাসন।

প্রথম পাতা রাজ্য পঞ্চায়েত একটি মধুর ভাণ্ডার! ‌এত ঝামেলা শুধুমাত্র একটি অঙ্কে, অনুব্রতই আসলে ঠিক

কৈলাস রায় , | ২৭ এপ্রিল, ২০১৮, ১৪:০৮:৪৮ | শেষ আপডেট: ২৭ এপ্রিল, ২০১৮, ১৪:০৯:৫৪ পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। অঙ্ক কষেই এই হানাহানি। পঞ্চায়েত নির্বাচনে কীসের লড়াই? গ্রাফিক্স:  কৈলাস রায়   340 অনুব্রত মণ্ডলকে কেন এত দোষ দিলাম, ভেবেই মনটা খারাপ লাগছে।  তৃণমূল কংগ্রেসের  বীরভূম জেলা সভাপতির কথাটা এত খারাপও ছিল না, যতটা আমরা ভেবেছিলাম। উনি তো ঠিকই বলেছিলেন, রাস্তায় ‘উন্নয়ন’ই দাঁড়িয়ে থাকবে। ভেবে দেখুন, পুরো  পঞ্চায়েত নির্বাচন টাই আসলে ‘উন্নয়ন’-এর উপর দাঁড়িয়ে রয়েছে। পঞ্চায়েত মানেই তো ‘উন্নয়নের মধুভাণ্ড’। এই সব নবান্ন টবান্ন বা হিল্লি দিল্লি আসলে কিস্‌সু না। উন্নয়নের চাবিকাঠি কিন্তু পঞ্চায়েতের হাতেই। কোন চাবি ধরিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতের কাছে? টাকা আর ক্ষমতা। প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের টাকা বা কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা হোক বা রাজ্য অর্থ কমিশনের বরাদ্দ টাকা— সবই সরাসরি পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের কাছে চলে যায়। আর সেই টাকার সঙ্গে যা আসে, তা হল— ক্ষমতা। ‘ এক্কা দোক্কা ’ কলামের অন...