Skip to main content

ধোনি বনাম কোহালি, আজ সেরা দ্বৈরথ চিন্নাস্বামীতে

নিজস্ব প্রতিবেদন

 
আইপিএলে এই একটা দ্বৈরথ ঘিরে সব সময় বাড়তি আকর্ষণ থাকে। বিরাট কোহালি বনাম মহেন্দ্র সিংহ ধোনি। আজ, বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের প্রেক্ষাপটে ভারতের বর্তমান এবং প্রাক্তন অধিনায়কের লড়াইয়ে কিন্তু নজর থাকবে সবার।
ধোনির সিএসকে যেখানে পাঁচটির মধ্যে চারটে ম্যাচ জিতে লিগ টেবলে দু’নম্বরে আছে, সেখানে কোহালির আরসিবি পাঁচটি ম্যাচে জিতেছে মাত্র দু’টোয়। তবে আরসিবির সুবিধে হল, পরপর তিনটে ম্যাচ তাদের খেলতে হবে ঘরের মাঠে। বুধবারের চেন্নাই ম্যাচ যার প্রথম। ঘরের মাঠে খেলা নিয়ে এ বি ডিভিলিয়ার্স মঙ্গলবার বলেন, ‘‘ঘরের মাঠকে নিজেদের দুর্গ বানিয়ে ফেলতে পারলে সব সময় ভাল জায়গায় থাকা যায়। গত বছর আমাদের খুব খারাপ কেটেছিল। এ বার চেষ্টা করতে হবে, সে রকম যেন না হয়।’’
নিজেদের সামনে কী লক্ষ্য, সেটাও পরিষ্কার করে দিয়েছেন এবি। আরসিবি ব্যাটিংয়ের অন্যতম ভরসা বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা এ বার যে ম্যাচগুলো খেলব, সেগুলো জিততে হবে। ঘরে ভাল ফল করতে পারলে সেটা প্লে-অফে ওঠার দৌড়ে কাজে আসে।’’
আইপিএলে আরসিবির ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে ডিভিলিয়ার্স বলেন, ‘‘প্রথম তিন বছর আমি আরসিবিতে ছিলাম না। তাই বলতে পারব না, এখানে কী ঘটেছে। গত তিন বছর নিয়ে বলতে পারি, আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এ বছর আমাদের দলে বেশ কয়েক জন নতুন মুখ আছে। আশা করছি, ট্রফি জেতানোর মতো বিশেষ কাউকে দলে পেয়েছি আমরা।’’
সমস্যা হল, চিন্নাস্বামীতে ডিভিলিয়ার্সদের প্রতিদ্বন্দ্বী দল আবার ধারাবাহিকতার দিক দিয়ে এগিয়ে রয়েছে বাকিদের থেকে। জয়ের ছন্দে থাকা চেন্নাইকে থামানো খুব একটা সহজ কাজ নয়। চেন্নাইয়ের দুই ভারতীয় পেসার এ বার সবার নজর কেড়েছেন। দীপক চাহার এবং শার্দূল ঠাকুর। বিশেষ করে নতুন বলে চাহারকে রীতিমতো ভয়ঙ্কর দেখিয়েছে। এই পেসারকে নিয়ে চেন্নাই কোচ স্টিভন ফ্লেমিং বলেছেন, ‘‘গত দু’বছর ধরে উন্নতি করে চলেছে দীপক। ওর সব চেয়ে বড় গুণ হল, গতির সঙ্গে সুইং করাতে পারা। ঘণ্টায় ১৪০-১৪৩ কিলোমিটার গতিতে বল করতে পারে দীপক। এখন ওকে ধারাবাহিকতা দেখাতে হবে।’’
ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরা অধিনায়কের লড়াইটা যে যথেষ্ট উপভোগ্য হবে, সেটা বলছেন ফ্লেমিং। পাশাপাশি কোহালির দল নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আরসিবির ব্যাটিং দারুণ। বোলিংও সে রকম। আমরা ছন্দে আছি ঠিকই, কিন্তু ওদের হারাতে গেলে খুব ভাল খেলতে হবে। বিশেষ করে যদি ওদের ব্যাটিংকে চাপে ফেলতে হয়।’’ আরসিবি বোলিং নিয়ে ফ্লেমিংয়ের মন্তব্য, ‘‘ওদের বোলাররাও খুব ভাল। উমেশ যাদব নতুন বলে বিপজ্জনক। বেশ ছন্দে আছে। সঙ্গে চহাল আছে।’’

Comments

Popular posts from this blog

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...

চেনা ইডেন শূন্য হাতেই ফেরাল গম্ভীরকে.

১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৬:১০ | শেষ আপডেট: ১৭ এপ্রিল, ২০১৮, ১১:১৩:২০ এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে!           জুটি: রাসেল-রানার শাসনে হার দিল্লির। ছবি সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা ছিল? যদি ভাবেন দিল্লি ডেয়ারডেভিলস, তাহলে আপনি ডাহা ফেল! আসল লড়াইটা  তো ছিল কোনও এক গৌতম গম্ভীরের বিরুদ্ধে! তা প্রাথমিকভাবে অন্তত সেই লড়াইতে নাইটদের জোড়া আইপিএল দেওয়া অধিনায়ককে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। তাঁর প্রিয় ইডেন থেকে। ফ্র্যাঞ্জাইজির দুনিয়া যে বড় নির্মম! শুরুর চার ওভার দেখে অবশ্য সেই কথা মনে হয়নি। বরং কাটাছেঁড়া চলতে পারত দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। এবং এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে! বিশেষত যেখানে শর্ট বলের প্রতি তাঁর দুর্বলতার কথা সকলেই জেনে গিয়েছে। হলও ঠিক তাই। তিন নম্বর ওভারেই শর্ট বল সামলাতে না পেরে প্রথম স্লিপে ধরা পড়লেন...

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা On  April 25, 2018   আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা(ডিডি)। সোর্স মারফত খবর পেয়ে ডিডির টিম শহরের বিধান রোডের একটি দোকানে হানা দিয়ে সুবীর রায় নামে এক ব্যক্তি কে ধরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা পাওয়া যায়, ফোনের মাধ্যমে ওই ব্যক্তি বেটিং করছিল বলে ডিডির অফিসাররা জানিয়েছন।