Skip to main content

নিজের বোনের সামনেই ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ কিশোরের!

সংবাদ সংস্থা

311

 

প্রথমে নিজের বোনের সামনে ধর্ষণ। তার পর বে়ধড়ক মার। তার পর হুমকি, মুখ খুললে ফল ভাল হবে না। যে কাজে তাকে সাহায্য করার অভিযোগ উঠল তার বাব-মায়ের বিরুদ্ধে। প্রতিবেশী এক কিশোর ও তার পরিবারের বিরুদ্ধে এমনই অভিযোগ করল বছর তেরোর এক কিশোরী। আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে সে। রবিবার উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। ওই মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী এক কিশোরকে বুধবার আটক করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার মা-বাবাকেও।
কানপুরের দেহাত জেলার ডিআইজি রতনকান্ত পাণ্ডে জানিয়েছেন, মঙ্গলবার পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন শিভলি শহরের বাসিন্দা ওই কিশোরীর পরিবার। পুলিশের কাছে বয়ানে কিশোরীর দাবি, রবিবার তার পাশের বাড়িতে এই ঘটনা ঘটেছে। বছর ষোলোর ওই অভিযুক্ত কিশোরের বোনের সামনেই তাকে ধর্ষণ করা হয় বলে দাবি ওই মেয়েটির। ধর্ষণের পর ওই কিশোর তাকে বেধড়ক পেটাতে থাকে বলেও জানিয়েছে সে। তাতে যোগ দেয় অভিযুক্তের মা-বাবাও। এমনকী, এ নিয়ে কাউকে কিছু জানালে তার ফল ভাল হবে না বলেও জানান তাঁরা। ঘটনার পর ওই মেয়েটিকে তার বাড়ি যেতে দেয় অভিযুক্তের পরিবার।
বাড়ি ফিরে মা-বাবাকে গোটা ঘটনা খুলে বলে ওই কিশোরী। তার মা-বাবা জানিয়েছে, ধর্ষণ ও মারধরের জেরে গুরুতর আঘাত লেগেছে তাঁদের মেয়ের। তাকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কানপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ডিআইজি রতনকান্ত বলেন, “আজ সকালে অভিযুক্তকে আটক করেছি আমরা। সেই সঙ্গে তার মা-বাবাকেও গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্তকে প্রাথমিক ভাবে আইপিসি-তে ধরা হলেও তার বিরুদ্ধে পকসো আইনেও মামলা রুজু করা হবে।

Comments

Popular posts from this blog

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...

চেনা ইডেন শূন্য হাতেই ফেরাল গম্ভীরকে.

১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৬:১০ | শেষ আপডেট: ১৭ এপ্রিল, ২০১৮, ১১:১৩:২০ এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে!           জুটি: রাসেল-রানার শাসনে হার দিল্লির। ছবি সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা ছিল? যদি ভাবেন দিল্লি ডেয়ারডেভিলস, তাহলে আপনি ডাহা ফেল! আসল লড়াইটা  তো ছিল কোনও এক গৌতম গম্ভীরের বিরুদ্ধে! তা প্রাথমিকভাবে অন্তত সেই লড়াইতে নাইটদের জোড়া আইপিএল দেওয়া অধিনায়ককে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। তাঁর প্রিয় ইডেন থেকে। ফ্র্যাঞ্জাইজির দুনিয়া যে বড় নির্মম! শুরুর চার ওভার দেখে অবশ্য সেই কথা মনে হয়নি। বরং কাটাছেঁড়া চলতে পারত দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। এবং এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে! বিশেষত যেখানে শর্ট বলের প্রতি তাঁর দুর্বলতার কথা সকলেই জেনে গিয়েছে। হলও ঠিক তাই। তিন নম্বর ওভারেই শর্ট বল সামলাতে না পেরে প্রথম স্লিপে ধরা পড়লেন...

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা On  April 25, 2018   আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা(ডিডি)। সোর্স মারফত খবর পেয়ে ডিডির টিম শহরের বিধান রোডের একটি দোকানে হানা দিয়ে সুবীর রায় নামে এক ব্যক্তি কে ধরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা পাওয়া যায়, ফোনের মাধ্যমে ওই ব্যক্তি বেটিং করছিল বলে ডিডির অফিসাররা জানিয়েছন।