Skip to main content

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতে ৫ প্রশ্ন কল্যাণের, চাপে বিজেপি-সহ বিরোধীরা

  আদালতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সওয়াল-জবাব এখনও চলছে। তার     মাঝেই উঠে এল পাঁচ প্রশ্ন।

      
মুকুলের নাম করে কল্যাণের প্রশ্ন আদালতে। নিজস্ব চিত্র

তৃণমূল সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত মামলার শুনানিতে বিরোধীদের উদ্দেশ করে আদালতে চারটি প্রশ্ন ছুঁড়ে দিলেন।
বিজেপি নেতা মুকুল রায়ের কথা উল্লেখ করে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে দাঁড়িয়ে তিনি বিচারপতিকেই প্রশ্ন করেন:
• মুকুল রায়-সহ বিজেপির তরফে যত অভিযোগ কমিশনে জমা পড়েছে, সবেতেই বলা হয়েছে, রাজ্য সরকারের ‘পাপেটে’ পরিণত হয়েছে কমিশন। মুকুলদের অভিযোগ কি বিশ্বাস করেন (বিচারপতিকে প্রশ্ন কল্যাণের) আপনি?
• সব জেলার এসপি, আইসিরা শাসকদলের মদতপুষ্ট গুন্ডাদের সঙ্গে যোগসাজশ করে বিরোধীদলের প্রার্থীদের মনোনয়নে বাধা দিয়েছে। এটা কি আদালত বিশ্বাস করে?
• সমস্ত আইপিএস-রা ‘পাপেটে’ পরিণত হয়েছে, এটা কি আদালত বিশ্বাস করে? 
• তাহলে মুকুলরা পুলিশে অভিযোগ জানালেন না কেন? এমনকী, সুপ্রিম কোর্ট ৯ এপ্রিল নির্দেশ দেওয়ার পরেও মুকুলরা কোনও থানায় কি অভিযোগ জানিয়েছেন? তাদের অভিযোগগুলি কি কোথাও জানিয়েছেন? 
• শুধু নিউজ পেপার রিপোর্টকে হাতিয়ার করে অভিযোগ জানালেই কি হবে? বিজেপি স্পষ্ট করে বলুক কোথায় কখন তারা মনোনয়ন জমা দিতে পারেনি?
সবটাই বিজেপির মিথ্যাচার বলে অভিযোগ করেন কল্যাণ। তিনি তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে দাবি করার চেষ্টা করেন, এবারের নির্বাচনকে ঘিরে তেমন কোনও হিংসাই হয়নি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করার সময় বলেন, ২০০৩ সালে অভিযোগ হয়েছিল ১৩৭টি। ২০০৮ সালে ৮২টি। এই দুটোই বাম আমলে হয়েছে। কিন্তু ২০১৩ সালে তৃণমূল আমলে অভিযোগ হয়েছে মাত্র ৭৭টি। 
তিনি আরও বলেন, বিজেপি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একইসঙ্গে একই ইস্যুতে মামলা করেছিল। সুপ্রিম কোর্ট তাদের হাইকোর্টে যেতে বলেছে। সুপ্রিম কোর্ট তো বিজেপির কোনও আবেদন গ্রহণ করেনি। এর পরে বিচারপতিকেই তৃণমূল সাংসদ প্রশ্ন করেন, বিজেপির আবেদনের মধ্যে স্বচ্ছতা কি রয়েছে?
কল্যাণের সওয়াল শুনে বিচারপতি সুব্রত তালুকদার তাঁর উদ্দেশে বলেন, ‘‘ আপনার মতে নির্বাচন প্রক্রিয়ার সবথেকে বড় বিচারক তবে কে?’’
পঞ্চায়েত মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এখনও শুনানি চলছে। এর পরে বিরোধী পক্ষ থেকে তৃণমূলের সওয়ালের জবাব দেওয়া হবে। 


Comments

Popular posts from this blog

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...

চেনা ইডেন শূন্য হাতেই ফেরাল গম্ভীরকে.

১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৬:১০ | শেষ আপডেট: ১৭ এপ্রিল, ২০১৮, ১১:১৩:২০ এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে!           জুটি: রাসেল-রানার শাসনে হার দিল্লির। ছবি সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা ছিল? যদি ভাবেন দিল্লি ডেয়ারডেভিলস, তাহলে আপনি ডাহা ফেল! আসল লড়াইটা  তো ছিল কোনও এক গৌতম গম্ভীরের বিরুদ্ধে! তা প্রাথমিকভাবে অন্তত সেই লড়াইতে নাইটদের জোড়া আইপিএল দেওয়া অধিনায়ককে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। তাঁর প্রিয় ইডেন থেকে। ফ্র্যাঞ্জাইজির দুনিয়া যে বড় নির্মম! শুরুর চার ওভার দেখে অবশ্য সেই কথা মনে হয়নি। বরং কাটাছেঁড়া চলতে পারত দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। এবং এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে! বিশেষত যেখানে শর্ট বলের প্রতি তাঁর দুর্বলতার কথা সকলেই জেনে গিয়েছে। হলও ঠিক তাই। তিন নম্বর ওভারেই শর্ট বল সামলাতে না পেরে প্রথম স্লিপে ধরা পড়লেন...

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা On  April 25, 2018   আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা(ডিডি)। সোর্স মারফত খবর পেয়ে ডিডির টিম শহরের বিধান রোডের একটি দোকানে হানা দিয়ে সুবীর রায় নামে এক ব্যক্তি কে ধরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা পাওয়া যায়, ফোনের মাধ্যমে ওই ব্যক্তি বেটিং করছিল বলে ডিডির অফিসাররা জানিয়েছন।