Skip to main content

গরমের সঙ্গেই শুরু জলের সমস্যা

নিজস্ব সংবাদদাতা


 
Water

গরম পড়তেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জলকষ্ট। 

কোথাও পাইপলাইনের এয়ার ভাল্ভ ফেটে বিপত্তি। কোথাও আবার পাইপলাইনে ফাটল। কিন্তু সেই ফাটল কোথায়, গত চার-পাঁচ দিন ধরে তা চিহ্নিত করতে গিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা পুরসভা। ফলে পানীয় জলে মিশে যাচ্ছে নোংরা জল। গরমে জলকষ্টের সমস্যা এ শহরে নতুন কিছু নয়। এ বারও তার ব্যতিক্রম হল না।
এন্টালির পামারবাজার ও বেলেঘাটার গুড়িপা়ড়া রোড-সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পানীয় জলে নোংরা মিশে যাওয়ারও অভিযোগ উঠেছে। যদিও পুর কর্তৃপক্ষের বক্তব্য, জল সরবরাহে কোনও সমস্যা হয়নি। যেখানে যা সমস্যা হচ্ছে, তা মেরামতিও করে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে।
পুরসভা সূত্রের খবর, সোমবার রাতে পামারবাজার ডাকঘরের উল্টো দিকে রাস্তার নীচে থাকা পাইপলাইনের এয়ার ভাল্ভ ফেটে যায়। পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, একটি মোবাইল সংস্থার কেব‌্‌ল বসানোর কাজ চলছিল সেখানে। সেই কাজ করতে গিয়েই ওই এয়ার ভাল্ভ ফেটে যায়। তাতেই জল ফোয়ারার মতো বেরিয়ে রাস্তায় এসে পড়ে। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, অনেক রাত পর্যন্ত জল বেরোতে থাকে। তার পরে পুরকর্মীরা এসে মেরামতির কাজ শুরু করেন। মঙ্গলবার এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘জলের খুব বেগ ছিল। ফোয়ারার মতো জল প্রায় এক মানুষ উঁচুতে উঠে যায়। অনেক ক্ষণ ধরে জল বেরোচ্ছিল। সারা রাস্তাতেও জল জমে যায়। পরে দেখি তা সারানোর কাজ চলছে।’’
পুর আধিকারিকদের একাংশ অবশ্য জানাচ্ছেন, ওই এয়ার ভাল্ভ ফাটার জন্য কোথাও জল সরবরাহে সমস্যা হয়নি। জরুরি ভিত্তিতে তা মেরামত করে দেওয়া হয়েছে। জল সরবরাহ দফতরের এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘একটা এয়ার ভাল্ভ শুধু ফেটে গিয়েছিল। তাতে জল সরবরাহে কোনও সমস্যা হয়নি।’’ আধিকারিকদের একাংশের বক্তব্য, এয়ার ভাল্ভ ফেটে যাওয়ার ঘটনা মাঝেমধ্যেই ঘটে। তা নিয়ম মাফিক সারাইও করে দেওয়া হয়।
৫৭ নম্বর ওয়ার্ডের শিবতলার গুড়িপাড়া রোডেও জলের সমস্যা দেখা দিয়েছে। সেখানকার বাসিন্দাদের দাবি, গত কয়েক দিন ধরেই নোংরা পানীয় জল আসছে। পাইপলাইনে ছিদ্র হওয়ার কারণেই ওই বিপত্তি। কিন্তু সেই ছিদ্র যে কোথায় হয়েছে, এখনও তা ধরতে পারছে না পুরসভা। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘জলের পাইপলাইন ফেটে গিয়েছে বলে শুনছি। সমানে নোংরা আসছে পানীয় জলের সঙ্গে। গত চার-পাঁচ দিন ধরেই তা সারানোর কাজ চলছে। কিন্তু এখনও তো ঠিক হয়নি।’’ আর এক বাসিন্দার কথায়, ‘‘অন্য জায়গা থেকে জল আনতে হচ্ছে। এ জল খাওয়া যায় নাকি!’’ এ দিনও গুড়িপাড়া রোডে মেরামতির কাজ চলেছে।
পুর কর্তৃপক্ষের অবশ্য দাবি, এটাও রুটিন মেরামতির কাজ। অনেক সময়েই পাইপলাইনে ছিদ্র হয়। তা মেরামতিও করে দেয় পুরসভা। স্থানীয় কাউন্সিলর জীবন সাহার আবার দাবি, ‘‘এলাকায় জলের কোনও সমস্যাই নেই। জল সরবরাহের পরিকাঠামো যা, তাতে জলের সমস্যা হওয়ার কথাও নয়। এ বিষয়ে অহেতুক প্রশ্ন করে লাভ নেই।’’

Comments

Popular posts from this blog

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...

চেনা ইডেন শূন্য হাতেই ফেরাল গম্ভীরকে.

১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৬:১০ | শেষ আপডেট: ১৭ এপ্রিল, ২০১৮, ১১:১৩:২০ এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে!           জুটি: রাসেল-রানার শাসনে হার দিল্লির। ছবি সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা ছিল? যদি ভাবেন দিল্লি ডেয়ারডেভিলস, তাহলে আপনি ডাহা ফেল! আসল লড়াইটা  তো ছিল কোনও এক গৌতম গম্ভীরের বিরুদ্ধে! তা প্রাথমিকভাবে অন্তত সেই লড়াইতে নাইটদের জোড়া আইপিএল দেওয়া অধিনায়ককে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। তাঁর প্রিয় ইডেন থেকে। ফ্র্যাঞ্জাইজির দুনিয়া যে বড় নির্মম! শুরুর চার ওভার দেখে অবশ্য সেই কথা মনে হয়নি। বরং কাটাছেঁড়া চলতে পারত দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। এবং এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে! বিশেষত যেখানে শর্ট বলের প্রতি তাঁর দুর্বলতার কথা সকলেই জেনে গিয়েছে। হলও ঠিক তাই। তিন নম্বর ওভারেই শর্ট বল সামলাতে না পেরে প্রথম স্লিপে ধরা পড়লেন...

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা On  April 25, 2018   আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা(ডিডি)। সোর্স মারফত খবর পেয়ে ডিডির টিম শহরের বিধান রোডের একটি দোকানে হানা দিয়ে সুবীর রায় নামে এক ব্যক্তি কে ধরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা পাওয়া যায়, ফোনের মাধ্যমে ওই ব্যক্তি বেটিং করছিল বলে ডিডির অফিসাররা জানিয়েছন।