Skip to main content

শুভেচ্ছা জানালেই শামি ভাবত অভিশাপ দিলাম, বললেন হাসিন হাসিনের বিস্ফোরক অভিযোগের পর প্রথমবার কলকাতায় এসেছেন শামি। রবিবার বিকেলে বিমানবন্দর থেকে সোজা টিমহোটেলে ঢুকে যান। দলের ঐচ্ছিক অনুশীলনেও আসেননি।



সামিকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ। আইপিএল-এর মাঝেই জোর ধাক্কা খেলেন তারকা পেসার

মহম্মদ সামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পারিবারিক হিংসার একাধিক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান।

Kolkata Police sends notice to Mohammed Shami
সামিকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ। ফাইল চিত্র
মহম্মদ সামিকে জেরা করার জন্য ডেকে পাঠালো লালবাজার। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ।

–– ADVERTISEMENT ––

একটি বাংলা নিউজ চ্যানেলের খবর অনুযায়ী, বুধবার দুপুরেই সামিকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। এ দিন সকালেই কলকাতা পুলিশের পক্ষ থেকে তারকা পেসারকে নোটিস পাঠানো হয়। সামিরম্যানেজার সেই নোটিস গ্রহণ করেছেন। 

এই বিষয়ে অন্যান্য খবর

মহম্মদ সামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পারিবারিক হিংসার একাধিক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই মামলায় জেরা করার জন্যই সামিকে ডেকে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের উইমেন্স গ্রিভান্স সেলের পক্ষ থেকে এই নোটিস পাঠানো হয়েছে সামিকে। বুধবার দুপুর দুটোর সময়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
মহম্মদ সামির সঙ্গে তাঁর দাদাকেও হাজিরা দিতে নোটিস পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত, সামির দাদার বিরুদ্ধে তাঁকে ধর্ষণেরও অভিযোগ এনেছিলেন হাসিন।
সোমবারই আইপিএল খেলতে কলকাতায় এসেছিলেন মহম্মদ সামি। আইপিএল-এর ঠাসা সূচির মধ্যে সামি কলকাতা পুলিশের জেরার মুখোমুখি হন কি না, সেটাই এখন দেখার। সামির দল দিল্লি ডেয়ারডেভিলসের পরবর্তী ম্যাচ ২১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

Comments

Popular posts from this blog

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...

চেনা ইডেন শূন্য হাতেই ফেরাল গম্ভীরকে.

১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৬:১০ | শেষ আপডেট: ১৭ এপ্রিল, ২০১৮, ১১:১৩:২০ এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে!           জুটি: রাসেল-রানার শাসনে হার দিল্লির। ছবি সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা ছিল? যদি ভাবেন দিল্লি ডেয়ারডেভিলস, তাহলে আপনি ডাহা ফেল! আসল লড়াইটা  তো ছিল কোনও এক গৌতম গম্ভীরের বিরুদ্ধে! তা প্রাথমিকভাবে অন্তত সেই লড়াইতে নাইটদের জোড়া আইপিএল দেওয়া অধিনায়ককে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। তাঁর প্রিয় ইডেন থেকে। ফ্র্যাঞ্জাইজির দুনিয়া যে বড় নির্মম! শুরুর চার ওভার দেখে অবশ্য সেই কথা মনে হয়নি। বরং কাটাছেঁড়া চলতে পারত দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। এবং এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে! বিশেষত যেখানে শর্ট বলের প্রতি তাঁর দুর্বলতার কথা সকলেই জেনে গিয়েছে। হলও ঠিক তাই। তিন নম্বর ওভারেই শর্ট বল সামলাতে না পেরে প্রথম স্লিপে ধরা পড়লেন...

প্রথম পাতা খেলা গেইলের ঝড় দেখতে গ্যালারিতে ‘রহস্যময়ী’, প্রীতি জিন্টাকে হারিয়ে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন  | ২৮ এপ্রিল, ২০১৮, ০১:০০:০০ গেইল বনাম কেন উইলিয়ামসনদের দ্বৈরথে প্রীতিকেও গ্ল্যামার-যুদ্ধে টেক্কা দিয়ে গেলেন এক সুন্দরী। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গ্যালারিতে হাজির হতে দেখা গেল এঁকে। প্রীতিকেও টেক্কা দিলেন এই সুন্দরী। — বিসিসিআই সুন্দর মুখের জয় সর্বত্র! রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচের চরম উত্তেজনাও প্রশমিত হয় সুন্দরীদের চোখের ভাষায়, আলতো হাসিতে! এখানেই আইপিএল ‘চ্যাম্পিয়ন’! কত পরিমাণ ক্রিকেটের সঙ্গে কত নিক্তি গ্ল্যামার মেশাতে হবে, সেই ফর্মুলাই বের করে বিশ্ব ক্রিকেটে বিপ্লব এনেছেন আইপিএল-এর আয়োজকরা। আইপিএল-এর প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে হাজির থাকেন কত শত সুন্দরী। কেউ আটকে পড়েন ক্যামেরার রঙিন লেন্সে, কেউ আবার লেন্সের ব্যাসার্ধের বাইরেই থেকে যান! এই বিষয়ে অন্যান্য খবর গ্যালারিতে রহস্যময়ী সুন্দরীর আবির্ভাব আইপিএল-এ। নেট দুনিয়ায় ভাইরাল ছবি সানরাইজার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের কথাই ধরা যাক। এমনিতে কিংসদের ম্যাচ থাকলেই ‘বোনাস’ দর্শকদের কাছে। প্রীতির সলজ্জ হাসি, তারকা ক্রিকেটারদের ‘হাগপ্লোম্যাসি’ টুর্নামেন্টের সহজ-সরল স্বাভাবিক দৃশ্য...