Skip to main content

আইপিএল-এ জিও দিচ্ছে ‘গোল্ড পাস’, নতুন ঘোষণায় তোলপাড় দেশজুড়ে


আইপিএল-এ জিও দিচ্ছে ‘গোল্ড পাস’, নতুন ঘোষণায় তোলপাড় দেশজুড়ে

ক্রিকেট এবার আরও সহজে। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখেই জিও-র নতুন সিদ্ধান্ত।

Jio has launched gold pass for ipl fans
জিও-র ধামাকা এবার আইপিএল-এ। — নিজস্ব চিত্র
আইপিএল-এর একাদশ সংস্করণ দিন দশেক পেরোতে না পেরোতেই সুপার হিট। দীনেশ কার্তিকের মাহি-সুলভ স্টাম্পিং, নীতিশ রানা-সঞ্জু স্যামসনদের মতো উঠতি ক্রিকেটারদের উঠে আসা, পোলার্ড-রাসেলের অতিমানবিক পাওয়ার হিটিং— আইপিএল শুরু হতেই একের পর এক ধুমধাড়াক্কা। ক্রিকেটের মশলা উপভোগ করার জন্যই এবার জিও আনল নতুন প্যাক। যে সমস্ত ক্রিকেটপ্রেমীরা টিভি দেখার সুযোগ পাচ্ছেন না, তাঁদের কথা ভেবেই দেশের অন্যতম বৃহত্তম টেলি সংস্থা গ্রাহকদের জন্য আনল ‘জিও ক্রিকেট গোল্ড পাস’।

এই বিষয়ে অন্যান্য খবর

কী এই জিও গোল্ড পাস?
সংস্থার তরফে জানানো হয়েছে, ২৫১ টাকার এই প্যাক রিচার্জ করলে আইপিএল চলাকালীন ৫১ দিনের জন্য ১০২ জিবি ৪জি ডেটা পাওয়া যাবে। প্রতিদিন ২ জিবি ডেটাও পাওয়া যাবে। তার পর ডেটার স্পিড কমিয়ে দেওয়া হবে।
শুধুমাত্র ডেটার সুবিধার কথা মাথায় রেখেই এই প্ল্যান বাজারে আনা হয়েছে। আনলিমিটেড কল কিংবা ফ্রি-তে মেসেজ-এ উপভোগ করার কোনও সুবিধে থাকছে না।
কীভাবে রিচার্জ করা যাবে?
জিও-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.jio.com/en-in/4g-plans থেকে কিংবা মাইজিও অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা রিচার্জ করা যাবে।
সেখানে বিভিন্ন ডেটা প্ল্যানের মধ্যে ২৫১ টাকার রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে।
রিচার্জ করা সম্পন্ন হলে জিও টিভি অ্যাপ ইনস্টল করতে হবে। তার পর লগইন করে পছন্দ মতো খেলা দেখা যাবে।

Comments

Popular posts from this blog

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...

চেনা ইডেন শূন্য হাতেই ফেরাল গম্ভীরকে.

১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৬:১০ | শেষ আপডেট: ১৭ এপ্রিল, ২০১৮, ১১:১৩:২০ এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে!           জুটি: রাসেল-রানার শাসনে হার দিল্লির। ছবি সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা ছিল? যদি ভাবেন দিল্লি ডেয়ারডেভিলস, তাহলে আপনি ডাহা ফেল! আসল লড়াইটা  তো ছিল কোনও এক গৌতম গম্ভীরের বিরুদ্ধে! তা প্রাথমিকভাবে অন্তত সেই লড়াইতে নাইটদের জোড়া আইপিএল দেওয়া অধিনায়ককে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। তাঁর প্রিয় ইডেন থেকে। ফ্র্যাঞ্জাইজির দুনিয়া যে বড় নির্মম! শুরুর চার ওভার দেখে অবশ্য সেই কথা মনে হয়নি। বরং কাটাছেঁড়া চলতে পারত দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। এবং এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে! বিশেষত যেখানে শর্ট বলের প্রতি তাঁর দুর্বলতার কথা সকলেই জেনে গিয়েছে। হলও ঠিক তাই। তিন নম্বর ওভারেই শর্ট বল সামলাতে না পেরে প্রথম স্লিপে ধরা পড়লেন...

প্রথম পাতা খেলা গেইলের ঝড় দেখতে গ্যালারিতে ‘রহস্যময়ী’, প্রীতি জিন্টাকে হারিয়ে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন  | ২৮ এপ্রিল, ২০১৮, ০১:০০:০০ গেইল বনাম কেন উইলিয়ামসনদের দ্বৈরথে প্রীতিকেও গ্ল্যামার-যুদ্ধে টেক্কা দিয়ে গেলেন এক সুন্দরী। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গ্যালারিতে হাজির হতে দেখা গেল এঁকে। প্রীতিকেও টেক্কা দিলেন এই সুন্দরী। — বিসিসিআই সুন্দর মুখের জয় সর্বত্র! রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচের চরম উত্তেজনাও প্রশমিত হয় সুন্দরীদের চোখের ভাষায়, আলতো হাসিতে! এখানেই আইপিএল ‘চ্যাম্পিয়ন’! কত পরিমাণ ক্রিকেটের সঙ্গে কত নিক্তি গ্ল্যামার মেশাতে হবে, সেই ফর্মুলাই বের করে বিশ্ব ক্রিকেটে বিপ্লব এনেছেন আইপিএল-এর আয়োজকরা। আইপিএল-এর প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে হাজির থাকেন কত শত সুন্দরী। কেউ আটকে পড়েন ক্যামেরার রঙিন লেন্সে, কেউ আবার লেন্সের ব্যাসার্ধের বাইরেই থেকে যান! এই বিষয়ে অন্যান্য খবর গ্যালারিতে রহস্যময়ী সুন্দরীর আবির্ভাব আইপিএল-এ। নেট দুনিয়ায় ভাইরাল ছবি সানরাইজার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের কথাই ধরা যাক। এমনিতে কিংসদের ম্যাচ থাকলেই ‘বোনাস’ দর্শকদের কাছে। প্রীতির সলজ্জ হাসি, তারকা ক্রিকেটারদের ‘হাগপ্লোম্যাসি’ টুর্নামেন্টের সহজ-সরল স্বাভাবিক দৃশ্য...