Skip to main content

সামসিং এর তিন বাসিন্দার মৃত্যু হয়েছিল বিষাক্ত মাশরুম খেয়ে

সামসিং এর তিন বাসিন্দার মৃত্যু হয়েছিল বিষাক্ত মাশরুম খেয়ে

কালিংপঙ সামসিং এর তিন বাসিন্দার মৃত্যু হয়েছিল বিষাক্ত মাশরুম খেয়ে। আজ আরও একজনের মৃত্যু হল। মৃতের নাম মনদীপ ভুজেল। সে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক প্রলয় আচার্য বলেন, বিষাক্ত মাশরুম খেয়ে আগে তিন জনের মৃত্যু হয়েছিল সামসিং এর বাসিন্দার। আজ আরও একজন মারা গেলেন। তবে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যু আটকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মেডিকেল টীম পাঠানো হয়েছে ওই এলাকায়। স্থানীয়দের মাশরুমের ভালো খারাপের উপকারিতা নিয়ে সচেতন করে তোলার কাজ চলছে।

Comments

Popular posts from this blog

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...

চেনা ইডেন শূন্য হাতেই ফেরাল গম্ভীরকে.

১৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৬:১০ | শেষ আপডেট: ১৭ এপ্রিল, ২০১৮, ১১:১৩:২০ এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে!           জুটি: রাসেল-রানার শাসনে হার দিল্লির। ছবি সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা ছিল? যদি ভাবেন দিল্লি ডেয়ারডেভিলস, তাহলে আপনি ডাহা ফেল! আসল লড়াইটা  তো ছিল কোনও এক গৌতম গম্ভীরের বিরুদ্ধে! তা প্রাথমিকভাবে অন্তত সেই লড়াইতে নাইটদের জোড়া আইপিএল দেওয়া অধিনায়ককে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। তাঁর প্রিয় ইডেন থেকে। ফ্র্যাঞ্জাইজির দুনিয়া যে বড় নির্মম! শুরুর চার ওভার দেখে অবশ্য সেই কথা মনে হয়নি। বরং কাটাছেঁড়া চলতে পারত দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। এবং এদিন ফের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন নাইটদের। ক্রিস লিনের সঙ্গী হলেন সুনীল নারাইন। কিন্তু ফাটকা কী আর রোজ রোজ খাটে! বিশেষত যেখানে শর্ট বলের প্রতি তাঁর দুর্বলতার কথা সকলেই জেনে গিয়েছে। হলও ঠিক তাই। তিন নম্বর ওভারেই শর্ট বল সামলাতে না পেরে প্রথম স্লিপে ধরা পড়লেন...

হাইকোর্টে মুখ পুড়ল কমিশনের, ফের নিতে হবে মনোনয়ন, পিছোচ্ছে ভোট

নিজস্ব সংবাদদাতা কলকাতা | ২০ এপ্রিল, ২০১৮, ১৭:৫১:৫৪ শেষ আপডেট: ২০ এপ্রিল, ২০১৮, ১৮:৩৪:৫০ 2.4K 49   গ্রাফিক: । কৈলাশ  রায়  পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। নতুন করে ভোট নির্ঘণ্ট তৈরি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। শুক্রবার এমন নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চে এ দিন বড়সড় ধাক্কা খেয়েছে কমিশন। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার মেয়াদ এক দিন বাড়িয়ে ফের তা প্রত্যাহার করে কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, ১০ এপ্রিলের সেই নোটিস খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি তাঁর ৩৫ পাতার রায়ে নির্দেশ দিয়েছেন, নতুন করে নির্বাচন প্রক্রিয়ার দিনক্ষণ ঠিক করতে হবে। নয়া দিনক্ষণ স্থির হওয়ার পর ফের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাবে। ফলে, গত ২ এপ্রিল রাজ্য নির্বাচন কমিশন নোটিস জারি করে ভোটের যে দিনক্ষণ ঘোষণা করেছিল, তা কার্যত পিছিয়েই গেল। ওই নির্দেশিকা অনুযায়ী রাজ্যে  পঞ্চায়েত ভোট  হওয়ার কথা ছিল ১, ৩ এবং ৫ মে। কিন্তু, আদালতের এ দিনের নির্দেশে তা আর কোনও ভাবেই সম্ভব নয়। পাশপ...