নিজস্ব সংবাদদাতা কলকাতা | ২০ এপ্রিল, ২০১৮, ১৭:৫১:৫৪ শেষ আপডেট: ২০ এপ্রিল, ২০১৮, ১৮:৩৪:৫০ 2.4K 49 গ্রাফিক: । কৈলাশ রায় পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। নতুন করে ভোট নির্ঘণ্ট তৈরি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। শুক্রবার এমন নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চে এ দিন বড়সড় ধাক্কা খেয়েছে কমিশন। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার মেয়াদ এক দিন বাড়িয়ে ফের তা প্রত্যাহার করে কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, ১০ এপ্রিলের সেই নোটিস খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি তাঁর ৩৫ পাতার রায়ে নির্দেশ দিয়েছেন, নতুন করে নির্বাচন প্রক্রিয়ার দিনক্ষণ ঠিক করতে হবে। নয়া দিনক্ষণ স্থির হওয়ার পর ফের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাবে। ফলে, গত ২ এপ্রিল রাজ্য নির্বাচন কমিশন নোটিস জারি করে ভোটের যে দিনক্ষণ ঘোষণা করেছিল, তা কার্যত পিছিয়েই গেল। ওই নির্দেশিকা অনুযায়ী রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা ছিল ১, ৩ এবং ৫ মে। কিন্তু, আদালতের এ দিনের নির্দেশে তা আর কোনও ভাবেই সম্ভব নয়। পাশপ...
jchjnvjkhu
ReplyDelete